শাহজাদপুরের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই জনপদকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে
প্রিয় শাহজাদপুরবাসী,
একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা আজ ঐক্যবদ্ধ। শাহজাদপুরের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই জনপদকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে আমি নিম্নোক্ত ইশতেহার ঘোষণা করছি:
হত্যাকাণ্ডের বিচার: জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রক্ত বিফলে যেতে দেব না। শাহজাদপুরের বীর শহীদ হাদি হত্যার বিচারসহ জুলাই গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা এবং পিলখানায় সেনা হত্যার বিচার সম্পন্ন করতে আমি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখব।
বিপ্লবীদের সুরক্ষা: জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর রাষ্ট্রীয় সম্মান ও স্থায়ী সামাজিক সুরক্ষা নিশ্চিতে আমি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ।
শাহজাদপুরের প্রাণ হচ্ছে তাঁত শিল্প। এই ঐতিহ্যকে বিশ্বদরবারে পৌঁছে দিতে:
বিগত ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের রক্ষায়:
আমি আপনাদেরই সন্তান। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে শাহজাদপুর হবে ইনসাফ, উন্নয়ন ও তারুণ্যের জনপদ। আসুন, গড়ি আগামীর সমৃদ্ধ শাহজাদপুর।
আল্লাহ হাফেজ।